Sunday, June 12, 2011

উড়ন্ত প্রজাপতি

কোথা থেকে ভেসে আসে একটা কাল মেঘ। চাঁদের মুখে মেলে ধরে তার হালকা ওড়না। পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েতার ছায়া। মাঠে-ঘাটে এক আবছা আঁধার । শিশিরের টুপ্টাপ থেমে যায়। শুকনো পাতায় কাদের পায়ের শব্দ। মাঠের কচিঘাসের বনে চরতে আসা ছোট্ট খরগোসটা বাতাসে কিসের যেন গন্ধ পায়। মুখ তুলে তাকায় এদিক ওদিক। আসেপাসে বড়দের দেখতে পায় না। কোথায় গেল ওরা। ভয় পেয়ে গুটি গুটি হিড়কোলের পুটুসের ঝোপে গা ঢাকা দেয়। নিশাচরের দল কোটরে লুকিয়ে পড়ে। একটা থমথমে পরিবেশ।চাঁদ এক সময় কালো মেঘের আড়ালে হারিয়ে যায়। ভোর হতে দেরি নেই। তবুও বনের কোণায় কোণায় একটা ভয় ভয় অন্ধকার। প্রজাপতিও নিজেকে পাতার আড়ালে লুকিয়ে ফেলে। চুপটি করে বোঝার চেষ্টা করে কি হল মুহুর্তের মধ্যে....

No comments:

Post a Comment